1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কুমিল্লার মুরাদনগরে ধর্ম নিয়ে কটূক্তি: গ্রেফতার একজন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১২৫ বার পঠিত

মোঃ ফারুক হোসাইন জনি,কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা ও যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও উপজেলা জাসাস এর যুগ্ম আহবায়ক মো. শাহীন। অভিযোগ রয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর স্ত্রীদের নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১৮ জানুয়ারি) রাতে মো. শাহীন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ওই পোস্ট দেন। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা প্রতিবাদ জানালে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।
এরই পরিপ্রেক্ষিতে সোমবার(১৯ জানুয়ারি) বিকেলে মুরাদনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হাসান খান জানান, সৈয়দ শাহীনকে জিজ্ঞেসবাদের জন্য নিয়ে আসা হয়েছে। এঘটনা সাথে কোন বিদেশি সংস্থা জড়িত আছে কি না খতিয়ে দেখছি। সামাজিক সম্প্রীতি রক্ষায় এ ধরনের ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park