1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

কুমিল্লার ব্রাম্মণপাড়ায়- কলেজ পাড়া আইডিয়াল কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী ও কৃতি ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠিত ।

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৯০ বার পঠিত

গতকাল ১০ই ফ্রেব্রুয়ারী ২০২৬ইং তারিখ রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল কলেজ পাড়া আইডিয়াল কিন্ডার গার্টেন, ব্রাম্মণ পাড়া, কুমিল্লার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী ও কৃতি ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রশিদ তিনি তার বক্তব্যে বলেন কলেজ পাড়া আইডিয়াল কিন্ডার গার্টেন প্রতিষ্ঠালগ্ন থেকে সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে যার জন্য তিনি উক্ত স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও অভিভাবিকাদের অনেক ধন্যবাদ জানান, ২০২৪ সালে ১১ জন এবং ২০২৫ সালে ২০ জন বৃত্তি পাওয়ার বিষয়টি উল্লেখ করে আগামীতে ও এই সাফল্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব সফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন আমাদের প্রতিষ্ঠানটি প্রতিষ্টার পর ২০১৯ সালে ১২ জন এবং ২০২৪ সালে ১১ জন ২০২৫ সালে ২০জন বৃত্তি পায়। ২০২৫ সালে ট্যালেন্টপুলে ৫ জন সাধারন গ্রেডে ১০ জন এবং স্পেশাল গ্রেডে ৫ জন বৃত্তি পায় এর জন্য তিনি বিদ্যালয়ের সকলকে ধন্যবাদ জানান। আগামীতেও পরিচালক পর্ষদের পক্ষ থেকে সকল ধরনের সহযোগীতার আশ^াস দেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মামুন চৌধুরী, জনাব মাছুম, জনাব জহির উদ্দিন বাবুল, জনাব সুমন, জহিরুল ইসলাম, তাজুরুল ইসলাম, আর্মি ফারুক প্রমুখ। সকলেই বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের যেমন খুশি তেমন সাজো, নৃত্য ও মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
পরে কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে সার্টিফিকেট প্রদান ও পুরস্কার বিরতণ করা হয় ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park