
জিএম মাকছুদুর রহমানঃ কুমিল্লার দেবিদ্বারে জাতীয় নাগারিক পার্টি (এনসিপি’র) পরিচিতি সভা অনুষ্ঠিত। ২৮ জুন (শনিবার) বিকেল ৩টায় উপজেলার “ইউছুফপুর আইডিয়াল স্কুল” মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এনসিপি’র দেবিদ্বারের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় নাগারিক পার্টি (এনসিপি’র) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফ্যাসীবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিন দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা যেভাবে জনগণের কাছে ভোটের দাবি জানান এবং দ্রুত নির্বাচন চান সেভাবে টাইমলাইন করে ভোটের দাবির সাথে সাথে বিচার ও সংস্কারের দাবি জানান। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। কেউ যদি আমার দিকে পাথর ছুড়েন, আমি তার দিকে ফুল ছুড়ে বুকে টেনে নেবো। প্রতিহিংসার রাজনীতি থেকে অনেকেই আমার পোস্টার, ফেস্টুন ছিঁড়েছেন, আপনারা মনে রাখবেন, আল্লাহ তায়ালা যাকে সম্মানীত করেন এবং উপরে উঠান তাকে কেউ টেনে নীচে নামাতে পারে না। তাই আমরা প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে সরে আসতে চাই। প্রতিহিংসার রাজনীতি আমাদের জন্য ভালোকিছু বয়ে আনতে পারে না। তিনি আরও বলেন, আমি দেবিদ্বারে ভেসে আসি নাই, দেবিদ্বারেই আমার জন্ম। আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার শাহসনামলে দেখেছি, মাহফিলের স্টেজ থেকে হুজুরদের দাড়ি টেনে নামিয়ে দেওয়া হতো, মাইফিলে বাধা দেওয়া হতো। আপনারা দেখেছেন এক, দেড়শত কোটি টাকা খরচ করেও দেবিদ্বারে এমপি হয়েছে। যারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তারা এমপি হতে চায় নাই, ক্ষমতা চায় নাই।
তারা চেয়েছিলো দেশের সংস্কার, বাক স্বাধীনতা ও ভোটাধিকার।