1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কুমিল্লার দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক কমিটি গঠন

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৬১ বার পঠিত

ফারুক হোসাইন জনি, কু‌মিল্লা (উত্তর) জেলা প্রতি‌নি‌ধি: কুমিল্লার দেবিদ্বারে সাজেদুল রা‌শেদ রাফসানকে আহ্বায়ক, তানভীর হাসান তুষারকে সদস্য সচিব এবং কাজী মিজানুর রহমানকে মুখ্য সংগঠক করে ‘জাতীয় ছাত্র শক্তি’র ১৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ৩ মে (রবিবার) রাতে জাতীয় ছাত্র শক্তি কুমিল্লা উত্তর জেলা কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব মোঃ ইব্রাহিম খলিল এবং মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মাহিনের যৌথ স্বাক্ষরিত এক সাংগঠনিক প্যাডে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গঠিত এই কমিটিতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা আগামীতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

নবগঠিত কমিটির আহ্বায়ক সাজেদুল রাফসান বলেন, জাতীয় ছাত্র শক্তির আদর্শকে সামনে রেখে তারা শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং শিক্ষা‌ক্ষে‌ত্রে সকল বৈষম‌্য নিরস‌নে গঠনমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবেন। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যা‌বে।

সদস্য সচিব তানভীর হাসান তুষার তার প্রতিক্রিয়ায় বলেন, এই কমিটির মাধ্যমে দে‌বিদ্বা‌রে জাতীয় ছাত্র শক্তির কার্যক্রম আরও বেগবান হবে এবং স্থানীয় শিক্ষার্থীদের মাঝে একটি ইতিবাচক ও বলিষ্ঠ নেতৃত্ব গড়ে উঠবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park