1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

কুমিল্লার দেবিদ্বারে অবৈধ ২ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৮৬ বার পঠিত

ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর)জেলা প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বারে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা উচ্ছেদ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় যৌথ অভিযান চালিয়ে এমবিএস ব্রিকস ও ফাইভ স্টার ব্রিকস নামের ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহমুদ। এ সময় পরিবেশ অধিদপ্তর কুমিল্লার একটি দলও উপস্থিত ছিল।

প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ইটভাটাগুলো পরিচালিত হয়ে আসছিল। স্থানীয়দের অভিযোগ ও প্রশাসনের নজরদারির ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর ৮(৩) ধারা লঙ্ঘনের দায়ে এমবিএস ব্রিকসকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয় এবং প্রায় ১০ হাজার কাঁচা ইট ধ্বংস করা হয়।
পরে ফাইভ স্টার ব্রিকসেও অভিযান চালিয়ে একই আইনের আওতায় আরও ৭৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তাদের চিমনি ভেঙে দেওয়া হয়। উভয় ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন বলেন, পরিবেশের ক্ষতি করে কোনো অবৈধ ইটভাটা পরিচালনার সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park