1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কুমিল্লায় রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ৪৫ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: কুমিল্লায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, জননিরাপত্তা বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে বেশ কয়েকজন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদধারী নেতা-কর্মী রয়েছেন। শনিবার (৮ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন— দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ মিয়া (৪০), আওয়ামী লীগের সহ-সভাপতি মুকবিল হোসেন (৫৮), কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কোতোয়ালি থানা উপদেষ্টা পাপন লাল (৫৫), বুড়িচং উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর নূর তুষার (২৮) এবং কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের এ আলম। এসপি নাজির আহমেদ খান বলেন, “বিদেশে অবস্থানরত নিষিদ্ধ সংগঠনের কিছু নেতা স্থানীয়ভাবে অর্থ পাঠিয়ে সরকারবিরোধী উস্কানি দিচ্ছে। ওই টাকায় লোক ভাড়া করে ‘হঠাৎ ঝটিকা মিছিল’ আয়োজনের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছিল।” তিনি আরও জানান, শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে সংগঠিত হয়ে একটি স্বল্পসময়ের ঝটিকা মিছিল বের করা হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে। মিছিলে অংশগ্রহণকারীদের অনেকেই মুখে রুমাল ও মাস্ক দিয়ে নিজেদের পরিচয় গোপন রাখে। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গোপনে থেকে কেউ কেউ এসব কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছিল বলে তথ্য পেয়েছে পুলিশ। কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, “গ্রেফতারদের অধিকাংশের বিরুদ্ধেই আগের মামলা রয়েছে। নতুন মামলাও দায়েরের প্রস্তুতি চলছে। তাদের আদালতে পাঠানো হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park