1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কুমিল্লায় বিজিবির অভিযানে বিদেশী অস্ত্র ও গাঁজা উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) পরিচালিত এক বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে দুইটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ১২ কেজি গাঁজা। বিজিবি জানায়, মহাপরিচালকের ঘোষিত মূলমন্ত্র—“বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—কে ধারণ করে কুমিল্লা ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে সোমবার ভোররাতে (৩ নভেম্বর) আনুমানিক সাড়ে তিনটার দিকে যশপুর বিওপি’র একটি বিশেষ টহল দল সদর দক্ষিণ উপজেলার ধনপুর মাঠ এলাকায় অভিযান চালায়। সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ ভেতরে পরিচালিত ওই অভিযানে উল্লিখিত অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সফল অভিযান বিজিবির পেশাদারিত্ব ও সীমান্ত সুরক্ষায় তাদের অবিচল অঙ্গীকারের প্রতিফলন। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালান দমনে তারা সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park