1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কারামুক্ত বিএনপি নেতা আউয়াল খানকে গণ-সংবর্ধনা

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৭৮ বার পঠিত

ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি : সদ্য কারামুক্ত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারন সম্পাদক, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের মনোনয়ন প্রত্যাশি এম এ আউয়াল খানকে গণ-সংবর্ধনা দিয়েছে দেবিদ্বার উপজেলা বিএনপি ও এর অঙ্গসগঠন। শনিবার বিকালে দেবিদ্বার পৌর মিলনায়তনে ওই গণ-সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া থেকে মটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে দেবিদ্বারে নিয়ে আসে।
বিএনপি নেতা মোঃ মজিবুর রহমান সিকদারের সঞ্চালনায় ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য কারামুক্ত বিএনপির নেতা ও কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের মনোনয়ন প্রত্যাশি এম এ আউয়াল খান। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মোঃ সাইফুল আলম, মোঃ জসিম উদ্দিন, সাইদুল হক সাইদ, পৌর বিএনপি নেতা কামাল হোসেন, যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফ, ইমতিয়াজ আহম্মেদ সাজু, সেচ্ছাসেবক দল নেতা আব্দুল মান্নান সরকার, সাইফুল ইসলাম মুছা, সালাউদ্দিন আহমেদ তাজ, মোঃ আবু হানিফ ও আলমঙ্গীর হোসেন প্রমুখ।
স্বৈরাচার হাসিনার সরকারের আমলে রাজধানীর গুলশান ও বনানী থানায় দায়ের করা তিনটি মামলায় গত ২১ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে আদালত এম এ আউয়াল খান সহ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ও বর্তমান ৮ নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। পরে ২৪ সেপ্টেম্বর ওই তিনটি মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানি হলে আদালত তাদের জামিন মঞ্জুর করলে আইনি প্রক্রিয়া শেষে ২৫ সেপ্টেম্বর দুপুরে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে চারদিন পর তারা কারামুক্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park