1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কসবায় পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের তৎপরতায় বড় ধরনের মাদকবাহী চালান জব্দ হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে একটি মাইক্রোবাস থেকে ১২০ (একশত বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে এক মাদক কারবারীকে। ঘটনাটি ঘটে ২৬ নভেম্বর ২০২৫ খ্রি. রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে। কসবা থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন তথ্যের ভিত্তিতে থানা-সংলগ্ন এলাকায় কুটি ইউনিয়নের কালামুড়িয়া এলাকায় অবস্থান নেয়। সন্দেহজনক একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালালে গাড়ির ভেতর বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত আসামি হলেন-মোঃ ফরিদ মিয়া (২৪), পিতা: মৃত শহিদুল্লাহ মাতা: ফরিদা বেগম, সাং: একাতরী (মিজি বাড়ী), থানা: শাহরাস্তি, জেলা: চাঁদপুর। পুলিশ জানায়, উদ্ধারকৃত বিপুল পরিমাণ গাঁজা কসবা সীমান্তবর্তী এলাকা হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পরিকল্পনা ছিল। তবে পুলিশের দ্রুত ও সমন্বিত অভিযানে মাদক পাচারকারীদের এ পরিকল্পনা ভেস্তে যায়। এ ঘটনায় কসবা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক কারবারীর সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। কসবা থানা সূত্র জানায়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে। পুলিশের মতে, এই সাফল্য মাদকবিরোধী চলমান অভিযানে একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park