
মো: এমদাদ হোসেন সন্দ্বীপ ( চ্ট্টগ্রাম) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এমনটা ধরে নিয়েই জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এজন্য প্রার্থী বাছাইয়ে প্রথমত গুরুত্ব দেওয়া হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সংগ্রামে দেশ ও দলের যে প্রার্থী সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন,দ্বিতীয়ত যিনি সততার পরীক্ষায় উত্তীর্ণ এবং এলাকার জনগণের কাছে একজন ভালো মানুষ হিসাবে সুপরিচিত। তৃতীয়ত ভোটের রাজনীতিতে যিনি তার নির্বাচনি এলাকায় বেশি জনপ্রিয়। চতুর্থত স্মাট, তরুণ,নির্যাতিতদের মনোনয়নে জনদাবির প্রতিফলন ঘটাতে একাধিক যোগ্যতাসম্পন্ন ক্লিন ইমেজের সংসদ সদস্য পদে যোগ্য এমন প্রার্থীর খোজে ইতোমধ্যে বিএনপির হাইকমান্ড একাধিক জরিপ সম্পন্ন করেছে। সাধারণ ভোটাদের কাছে গ্রহণযোগ্যতা আছে এমন প্রার্থীর হাতেই নির্বাচনি টিকিট দেবে বিএনপি। দিন তারিখ ঠিক না হলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে তৎপরতা শুরু করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতারা। জানাগেছে, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা,তারিকুল আলম তেনজিং, মিজানুর রহমান মিল্টন,ইন্জিয়ার বেলায়েত হোসেন,মোস্তফা কামাল পাশা বাবুল,কুয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ,এডভুকেট আবু তাহের। তাদের মধ্যে তারিকুল আলম তেনজিং এলাকায় নিয়মিত কর্মসূচি নিয়ে মাঠের অবস্থান পাকাপোক্ত করার চেষ্টা করে যাচ্ছেন। মাঠ পর্যায়ে খোজ নিয়ে জানাগেছে, চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার দৌড়ে একাধিক যোগ্যতায় এগিয়ে আছেন কারা নির্যাতিত নেতা ও দলের খারাপ সময়ে জনাব তারেক রহমানের বিস্তত হাতিয়ার বিএনপির জাতীয় নির্বাহী কমিঠির সদস্য ও দপ্তরে সংযুক্ত তারিকুল আলম তেনজিং।