1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

এই দেশ সকল মত ও ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ ভূমি:… হাসনাত আব্দুল্লাহ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৪১ বার পঠিত

ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন,
আমাদের বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে প্রমাণ করতে হবে যে এই দেশ সকল মত ও ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ ভূমি। রাজনৈতিকভাবে যাদের সংখ্যালঘু মনে করা হয়, তাদের অধিকার রক্ষায় আরও বেশি সচেষ্ট হতে হবে, যেন বিশ্ব দরবারে একটি ইতিবাচক বার্তা পৌঁছানো যায়। আর তা নিশ্চিত করতে পারলে ভারতের নির্বাচন-পরবর্তী নেতিবাচক শঙ্কাগুলো আর থাকবে না। মঙ্গলবার (৫ মে) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে চান্দিনা-দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণের বিষয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, জনমনে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে আলোচনা রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমান সময়ের ক্রাইম রিপোর্টগুলো সব সীমা অতিক্রম করেছে। উপজেলার সেবামূলক প্রতিষ্ঠানগুলোর বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে অবশ্যই জনগণের হতে হবে। সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের স্থান হবে না। প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় প্রশাসনকে আরও তৎপর হতে হবে।

দেশে চলমান জ্বালানি সংকট নিয়ে করা এক প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, জ্বালানি সংকট মূলত আমাদের পর্যাপ্ত প্রস্তুতির অভাবেই তৈরি হয়েছিল। সরকার নতুনভাবে গঠিত হওয়ার পর প্রস্তুতির ঘাটতি থাকায় ডিজেল সরবরাহে সমস্যা দেখা দেয় এবং সেই সুযোগে একটি সিন্ডিকেট গড়ে ওঠে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সড়কের কৌশলগত বিভিন্ন দিক তুলে ধরেন কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক বিভাগ কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া ও উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park