1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

উত্তরায় উদ্ধার অভিযানকালে অনভিপ্রেত ঘটনার তদন্ত করছে সেনাবাহিনী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার অভিযানকালে অনভিপ্রেত ঘটনার তদন্ত শুরু করেছে সেনাবাহিনী। আইএসপিআরের (ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স) একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ২১ জুলাই দুপুর আনুমানিক ১টা ১৮ মিনিটে সংঘটিত দুর্ঘটনায় শিশুসহ একাধিক নিরীহ নাগরিক হতাহত হন। দুর্ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর নিকটবর্তী ক্যাম্প থেকে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে আহতদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী সক্রিয়ভাবে অংশ নেয়।
তবে, উদ্ধার কার্যক্রম চলাকালে ঘটনাস্থলে ব্যাপকসংখ্যক উৎসুক জনতার ভিড় সৃষ্টি হয়। সেনাবাহিনী ও মাইলস্টোন স্কুলের স্বেচ্ছাসেবকরা বারবার অনুরোধ জানালেও অনেকেই স্থান ত্যাগ না করায় ইভাকুয়েশন ও রেসকিউ কার্যক্রম বারবার ব্যাহত হয়। এতে আহতদের দ্রুত সরিয়ে নিতে সমস্যা হয় এবং প্রাণহানির ঝুঁকি বাড়ে।

আইএসপিআর জানায়, সেনাবাহিনীর সদস্যরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। অভিযানে অংশ নেওয়া ১৪ জন সেনাসদস্য ধোঁয়াজনিত অসুস্থতা ও ক্লান্তিতে আক্রান্ত হয়ে বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিকালের দিকে বারবার অনুরোধ সত্ত্বেও কিছু উৎসুক জনতা ঘটনাস্থল ত্যাগ না করায় উদ্ধারকাজে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। একপর্যায়ে জনতার একটি অংশের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্য ও স্বেচ্ছাসেবকদের মধ্যে ভুল বোঝাবুঝি ও বাদানুবাদ হয়, যা এক পর্যায়ে একটি অনভিপ্রেত ঘটনার জন্ম দেয়।

বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্ত কার্যক্রম শুরু করেছে। তদন্তে দোষী প্রমাণিত সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেনাবাহিনী আরও জানায়, তারা সবসময় জনগণের পাশে থেকে পেশাদারিত্ব ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সেই অঙ্গীকার বজায় রাখবে। যুগান্তর

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park