
মো:রেজাউল করিম রেজা: শরীয়তপুর জেলার, গোসাইরহাট উপজেলায় আসন্ন আলাওলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীর সংখা অনেক তাদের মধ্যে সাধারন জনগনের মধ্যে আলোচনার শীর্ষে আবুল কালাম ঢালী,
আবুল কালাম ঢালী জাতীয়তাবাদী দল বি এন পির একজন নিবেদিত প্রান, তিনি ১৯৮৮ সাল থেকে বি এন পির রাজনীতির সাথে জড়িত।
বাংলাদেশ জাতীয়তাবাদ দল বি এন পির গরীবেরচর ইউনিয়ন শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক।
২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবুল কালাম ঢালী বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন, এবং ব্যাপকভাবে পুরো ইউনিয়নে সারা ফেলে ছিলেন কিন্তু ভাগ্যের ফের ঐই সময়ে নির্বাচন বন্ধ যায়। তার আকুতি অনুভব করে চারদিকে নেমে আসো হতাশা আর মানুষের শুধু হাহাকার এবং সেখানে আবারও তিনি অংশগ্রহণ করেন জনগেনের ভালবাসায় সিক্ত হয়ে তখন কেন্দ্রীয়ভাবে দলীয় মনোনয়ন না পেয়েও তিনি নির্বাচনি কার্যম বন্ধ রাখেননি বিভিন্ন পর্যায়ে মানুষের সাথে চলাফেরা করেছেন সুখে দুঃখে সাধারন মানুষের সাথে মিশে কাজ করেছেন, সকলের পাশে দাড়িয়েছিলেন
স্থানীয়দের সাথে কথা বলে জানাজায় দীর্ঘ একটা সময় তিনি অত্র ইউনিয়ন বাসীর সাথে ছিলেন এখনো আছেন।
আসছে আবার সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী অনেকেই প্রার্থী হবেন তাদের মধ্য আবুল কালাম ঢালী জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবক হতে চান।
আবুল কালাম ঢালী আমাদের প্রতিবেদককে জানান জনগন কি করবে বা কাকে ভোট দিবে এটা একমাত্র তাদের ইচ্ছা, তারা যদি আমার প্রতি আস্থা রাখেন এবং আমাকে নির্বাচিত করবেন
তাহলে আমি সকলকে সাথে নিয়ে সন্রাস, চাদাবাজী, জোয়া ও মাদক নিরমুল সহ এলাকার উন্নয়ন মুলক কাজ করব, আমি এই আলাওলপুর ইউনিয়নকে একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আমি জনগণের সেবক হতে চাই।