1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

আমি আপনাদের নেতা না সন্তান, কোটচাঁদপুরে দোয়া অনুষ্ঠানে-শিমুল

  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৪০ বার পঠিত

আব্দুল্লাহ বাশার,কোটচাঁদপুরঃ কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষণা সম্পাদক কে,এম আমিরুজ্জামান খান শিমুল বলেছেন,আপনাদের যেকোন প্রয়োজনে আমাকে ডাকবেন পাশে পাবেন। বিএনপির কেন্দ্রীয় নেতা বলে ভাববেন না আমি অনেক বড় কিছু আমি আপনাদের সন্তান যখন খুশি তখন ডাকবেন। যে যা ভাবে ভাবুক কোটচাঁদপুর মহেশপুরের কেউ ভাববেন না আমি আপনাদের না।অতীতেও ছিলাম বর্তমানে আছি আগামীতেও থাকবো আপনাদের সাথে। রাষ্ট্রীয় ক্ষমতায় এখন বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তার নেতৃত্বেই করবো কাজ গড়ব দেশ সবার আগে বাংলাদেশ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ইফতারও দোয়া মাহফিল অনুষ্ঠানে সব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ঝিনাইদাহ-৩ বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হতে পারেনি তাই কি হয়েছে তাই বলে আপনারা মনে করছেন এই এলাকার উন্নয়ন কাজ থেমে থাকবে। তা কখনোই হবে না বিগত সময়ে বিএনপি’র আমলে এই এলাকার উন্নয়ন কাজ হয়েছে এখন আবার হবে প্রয়াত এমপি শহিদুল ইসলাম মাস্টারের রেখে যাওয়া অসমাপ্ত কাজ সম্পূর্ণ করা হবে ইনশাল্লাহ।
দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মেয়র ও পৌর বিএনপি সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল। প্রধান বক্তা ধানের শীষ প্রতীকের প্রার্থী ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু সহ নেতৃবৃন্দ।
সে সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত, দেশ ও জনগণের মঙ্গল কামনাই বিশেষ মোনাজাত পরিচালনা করেন কোটচাঁদপুর ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের মুহাতামিম মাওলানা নরুন নবী আশিকী।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল,শ্রমিক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park