1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

খানপুর হাসপাতালে জেলা প্রশাসন ও র‍্যাবের যৌথ অভিযান: নারীসহ ১৫ দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পঠিত

নারায়ণগঞ্জে সরকারি খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার নির্দেশনায় জেলা প্রশাসন ও র‍্যাবের যৌথ অভিযানে নারীসহ ১৫ জন দালালকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় অবস্থিত ৩০০ শয্যা হাসপাতাল প্রাঙ্গণে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭ জন পুরুষ এবং ৮ জন নারী দালালকে গ্রেফতার করা হয়, যারা দীর্ঘদিন ধরে হাসপাতালের ভেতরে ও আশপাশে রোগী ও স্বজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া, বেসরকারি ক্লিনিকে রোগী পাঠানো এবং দালালি কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা যায়।

অভিযানের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবির। অভিযানকালে উপস্থিত ছিলেন র‍্যাব-১১ এর এএসপি আল মাসুদ খানসহ র‍্যাবের একটি চৌকস টিম।

অভিযানে ধরা পড়া দালালদের মধ্যে পুরুষদের প্রত্যেককে ৭ দিন করে এবং নারীদের ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবির সাংবাদিকদের বলেন,
“আপনারা জানেন, জেলা প্রশাসকের নির্দেশে নারায়ণগঞ্জের সব সরকারি প্রতিষ্ঠানকে দালালমুক্ত করার অভিযান চলছে। তারই অংশ হিসেবে আজ আমরা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে এই অভিযান পরিচালনা করেছি। যাচাই-বাছাই করে ১৫ জন দালালকে আটক করা হয়েছে। পুরুষ ও নারী উভয়ের বিরুদ্ধেই প্রমাণ পাওয়া গেছে।”

তিনি আরও বলেন, “জনসাধারণের ভোগান্তি দূর করতে এবং সরকারি সেবার মান উন্নত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই দালাল চক্রকে ছাড় দেওয়া হবে না।”

এ সময় হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত রোগী ও স্বজনেরা প্রশাসনের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং নিয়মিত এমন অভিযান চালানোর আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park