1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বার গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

ফারুক হোসাইন জনি, কুমিল্লা উত্তর প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে যৌথবাহিনীর অভিযানে দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে তাদের কুমিল্লা আদালতে হাজত করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—চান্দিনা পৌর এলাকার বেলাশর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আবুল কালাম (৩০) এবং দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সানারপাড় পশ্চিমপাড়া মেম্বার বাড়ির মৃত হারুন অর রশিদের ছেলে মো. আমির হোসেন রাজু (২৯)।
সেনাবাহিনী ও দেবিদ্বার থানা পুলিশের যৌথ অভিযানে সোমবার দিবাগত রাতে চান্দিনা ও দেবিদ্বারের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
মামলার এজাহারে ভিক্টিমের স্বামী (২৫) উল্লেখ করেন, প্রায় তিন মাস আগে তাদের বিয়ে হয়। আসামি রাজু তার পূর্বপরিচিত এবং একসময় তাকে জামিনে সহযোগিতা করেছিলেন। পরে রাজু তাদের সানানগর এলাকায় আবুল বাশারের বাড়িতে একটি ভাড়া বাসা করে দেন এবং আসা-যাওয়া করতেন।
গত ১ অক্টোবর রাতে স্বামীর অনুপস্থিতিতে আবুল কালাম প্রথমে ভিক্টিমকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরদিন (২ অক্টোবর) রাতে রাজু ও কালাম আবার বাসায় গিয়ে স্বামীকে খাবার আনতে পাঠিয়ে দেয় এবং সুযোগে গৃহবধূকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
লজ্জা ও ভয়ে থেকে ভিক্টিম প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে বান্ধবীর কাছে গিয়ে ঘটনা জানায়। ৪ অক্টোবর সে চান্দিনা সেনা ক্যাম্পে গিয়ে লিখিত অভিযোগ করে।
দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মঈনুদ্দিন আহমেদ জানান, “অভিযোগের ভিত্তিতে সেনা ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কোর্ট হাজতে পাঠানো হয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park