1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

বাঙ্গরা উপজেলা দ্রুত বাস্তবায়নের দাবিতে ৫নং পূর্ব ধ‌ইর ইউনিয়নে সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

ফারুক হোসাইন জনি কুমিল্লা উত্তর প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাকে দ্রুত উপজেলা রূপান্তরের দাবিতে ৫নং পূর্ব ধ‌ইর পশ্চিম ইউনিয়নে জন সমাবেশ করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে পূর্ব ধ‌ইর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ পূর্ব ধ‌ইর (পশ্চিম) ইউনিয়নে চেয়ারম্যান আব্দুর রহিম পারভেজের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার।

সমাবেশে আরো বক্তব্য রাখেন বাঙ্গরা বাজার থানা এনসিপি সভাপতি কামরুল হাসান কেনাল, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, কুমিল্লা উঃ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি তাহমিনা আক্তার, উপজেলা এনসিপির সার্চ কমিটির যুগ্ম আহবায়ক মোঃ কবির হোসেন, ৭ নং ওয়ার্ড মেম্বার শাহ আলম প্রমুখ।

মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় জন সমাবেশে বিভিন্ন দল ও শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, কুমিল্লার বৃহত্তর মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত। প্রায় সাত লক্ষাধিক জনসংখ্যার অধ্যুষিত এই উপজেলা থেকে ২০১৬ সালে ১০টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা বাজার থানা গঠিত হয়।
বাঙ্গরা বাজার থানা এলাকায় ২০২২ সালে জনশুমারি তথ্য অনুযায়ী প্রায় ২ লাখ ৪৭ হাজার ১১২ জন জনসংখ্যা রয়েছে। দ্রুত বাঙ্গরা উপজেলা বাস্তবায়নের দাবিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার নিকট জোর দাবি জানিয়েছেন।
বর্তমানে বাঙ্গরা বাজার থানার প্রশাসনিক এলাকাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে শ্রীকাইল ইউনিয়ন, বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন, আন্দিকোট ইউনিয়ন, টনকী ইউনিয়ন এবং ৪নং পূর্ব ধ‌ইর ইউনিয়নে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যে গত ৮ সেপ্টেম্বর প্রি-নিকার বৈঠকে বাঙ্গরা উপজেলা গঠনের সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়েছে। দ্রুত উপজেলা বাস্তবায়নের দাবিতে অন্যান্য ইউনিয়নেও জনসভা করা হবে বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park