1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ১৪ সদস্য গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৯০ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র রিপোর্টার: কুমিল্লায় বড় ধরনের সফল অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ অক্টোবর) দুপুরে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের ভিংলা বাড়ি এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) নজির আহমেদ খান। গ্রেফতারকৃতরা হলেন- আউয়াল (৫০) ও নিহার বিশ্বাস (৪৮)। শাহ আলম দুলাল (৪০), মো. মনির হোসেন (৪০), মামুন মিয়া (২৪), মাহবুব আলম (৩৮), আলমগীর হোসেন (৩০), আল আমিন (৩২), কামাল হোসেন (৩২), মোশাররফ শরীফ (৩২), মো. সুমন (৩৩), মো. খোকন (৪০), আমামিন (২৫), মো. সোহেল (২৬), এসপি জানান, গত ২৮ সেপ্টেম্বর লালমাই উপজেলায় পরপর দুটি ডাকাতি সংঘটিত হলে পুরো জেলায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে তথ্য আসে— বাঙ্গরা এলাকায় একদল ডাকাত নতুন অভিযানের প্রস্তুতি নিচ্ছে। পুলিশের টহল টের পেয়ে তারা দেবিদ্বার থানার দিকে ডাকাতির পরিকল্পনা করে। বিষয়টি আঁচ করতে পেরে পুলিশ ভিংলা বাড়ি এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গাড়ির দরজা ও জানালা ভেঙে পালানোর চেষ্টা করে ডাকাত দল। তবে ধাওা করে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৪ জোড়া স্বর্ণের দুল, একটি স্বর্ণের চেইন, এক জোড়া নুপুর, নগদ ২০ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং একটি কালো রঙের হাইএস গাড়ি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা লালমাই এলাকায় তিনটি, বরুড়ায় একটি এবং নবীনগরে আরও একটি ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দিয়ে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park