1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম উত্তর জেলার কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ বার পঠিত

আজগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম উত্তর জেলার কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মির্জাপুলস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের অন্যতম সদস্য জনাব মোঃ একরাম হোসেন চৌধুরী সেলিমের সভাপতিত্বে এবং এডভোকেট মোঃ আমজাদ হোসেনের সঞ্চালনায় সভাটি শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মোঃ সেলিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও সন্দ্বীপের কৃতি সন্তান জনাব মোঃ মোশারফ হোসেন ভুইয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন শফিউল জামান, খোরশেদুল আলম তালুকদার, ডা. আলফাজ, সাংবাদিক আজগর সালেহী, মোখতার হোসাইন, ফজলুল করিম, আকতার হোসাইন, অহিদুল আলম, সাদ্দাম হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ সেলিম চৌধুরী বলেন, “বর্তমান সময়ে বাংলাদেশে পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মীর খুব প্রয়োজন। জাতীয়তাবাদী পেশাজীবী দলকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং জাতীয়তাবাদী শক্তিকে আরও শক্তিশালী করতে হবে। এজন্য চট্টগ্রাম উত্তর জেলার সকল উপজেলা থেকে বিভিন্ন পেশার জাতীয়তাবাদী চিন্তায় বিশ্বাসী নেতাকর্মীদের নিয়ে দ্রুত কমিটি ঘোষণা করা হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ মোশারফ হোসেন ভুইয়া বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে বিএনপি যখন দখলবাজ, ভূমিদস্যু ও সুবিধাবাজদের কারণে জনপ্রিয়তা হারাতে শুরু করেছে, ঠিক তখনই চট্টগ্রাম উত্তর জেলা পেশাজীবী দলের কমিটি গঠনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

সভায় আগত বিভিন্ন উপজেলার প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। সভাপতি তার সমাপনী বক্তব্যে সৎ, যোগ্য ও মেধাবীদের নিয়ে দ্রুত চট্টগ্রাম উত্তর জেলা পেশাজীবী দলের কমিটি ঘোষণার দাবি জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park