1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শাহ্ আল-আমিন

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

জিএম মাকছুদুর রহমানঃ কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার কৃতি সাংবাদিক শাহ্ আল-আমিন আমানত সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতা ও গণমাধ্যমে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।

সহ-সভাপতি পদে দায়িত্ব গ্রহণের পর শাহ্ আল-আমিন আমানত বলেন, “গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করতে চাই। অনলাইন সাংবাদিকতার মানোন্নয়ন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা আমার অঙ্গীকার।”

তিনি আরও উল্লেখ করেন, সঠিক তথ্য পরিবেশনে অনলাইন সাংবাদিকরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করছেন। তাই গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে পেশাগত মান রক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি।

এদিকে তার এই পদপ্রাপ্তিকে স্বাগত জানিয়ে কুমিল্লার সাংবাদিক সমাজসহ সহকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, শাহ্ আল-আমিন আমানতের নেতৃত্বে অনলাইন সাংবাদিকদের স্বার্থরক্ষা এবং অধিকার আদায়ে নতুন দিগন্ত উন্মোচিত হবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park