1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ ঘণ্টার ব্যবধানে চারটি মৃত্যুর ঘটনা ঘটেছে

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৭ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ ঘণ্টার ব্যবধানে চারটি মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে থেকে দুপুর ২টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।

এর মধ্যে সকালে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশু আব্দুল্লাহ, দুপুরে ইদ্রিস নামের এক মাঝির লাশ নদীতে ভেসে ওঠে। অপর এক ঘটনায় ঋতু নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে এবং পশ্চিম লামাপাড়া এলাকায় একটি ফ্ল্যাট থেকে গার্মেন্টেসের এক্সেসরিজ ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান রাজিবের (৩৬) বিকৃত পচা মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে থেকে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার ধর্মগঞ্জে ইজিবাইকের চাপায় চার বছরের শিশু মো. আব্দুল্লাহ ও চালক সাগর গুরুতর আহত হয়। পরে শিশু আব্দুল্লাহকে দ্রুত খানপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শিশু আব্দুল্লাহ কিশোরগঞ্জের করিমগঞ্জের গুলবাগ গ্রামের দেলোয়ার হোসেন ও নাদিরা বেগমের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে ধর্মগঞ্জ ঢালিপাড়া মুন্সিবাড়িতে ভাড়া থাকত।

এ ঘটনার প্রায় দুই ঘণ্টা পর, সকাল সাড়ে ১১টার দিকে ফতুল্লা বাজার সংলগ্ন যমুনা তেল ডিপোর ঘাটে মাঝি ইদ্রিস আলী বেপারীর (৪৫) মরদেহ ভেসে ওঠে। তিনি দুইদিন আগে, ২২ সেপ্টেম্বর দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শ্যামবাজার তেলঘাট এলাকায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। শরীয়তপুরের সখীপুরের বাসিন্দা ইদ্রিসকে উদ্ধারে পাগলা নৌ-পুলিশের এসআই জাহাঙ্গীর আলম দলবল নিয়ে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

এদিকে, দুপুর দেড়টার দিকে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় ঋতু নামের এক গৃহবধূ আত্মহত্যা করেন। স্থানীয়রা জানান, দুই মাস আগে হাজীগঞ্জ এলাকায় ভাড়া বাসায় ওঠেন ঋতু ও মাসুম মিয়া নামের ওই দম্পতি। প্রায় তিন বছর আগে প্রেমের সূত্র ধরে তাদের বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত বলে জানা গেছে।
তারা আরও জানান, প্রাথমিকভাবে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ থেকে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঋতুর বাবা কাশেম মিয়ার দাবি করেছেন, এটি হত্যাকাণ্ড।তবে ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে, এদিন দুপুরে পশ্চিম লামাপাড়া এলাকার বাবুল মিয়ার ভাড়াটিয়ার বাড়ির একটি ফ্ল্যাট থেকে গার্মেন্টেসের এক্সেসরিজ ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান রাজিবের (৩৬) বিকৃত পচা মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। এ মুহূর্তে দুটি মৃত্যুর কারণ বলা সম্ভব নয়। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ বলা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।

ফতুল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, বুধবার সকাল থেকে ফতুল্লায় চারটি মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রত্যেকটি ঘটনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park