1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাতক্ষীরার তালায় মহিলা দলের সমাবেশ,ভোট হবে দিনের বেলা – রাতে নয়- আফরোজা আব্বাস

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

এম ইদ্রিস আলী , সাতক্ষীরা প্রতিনিধিঃ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, “আমরা জোর করে নয়, জনগণের ভোটের মাধ্যমেই সরকার প্রতিষ্ঠা করতে চাই। এবার আর দিনে ভোট, রাতে গণনা হবে না। আমার ভোট আমি নিজেই দেব। ২০১৮ সালে প্রার্থী থাকাকালে ভোটকেন্দ্রে গিয়ে দেখেছিলাম আমার ভোট আগে থেকেই দেওয়া হয়ে গেছে। সেই সুযোগ আর দেওয়া হবে না।”
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ফুটবল মাঠে উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফরোজা আব্বাস আরও বলেন, “আজকের বিপুল মহিলা সমাবেশ প্রমাণ করে আগামী জাতীয় নির্বাচনে নারী ভোটাররা বিএনপির পক্ষেই রায় দেবেন। নারীর অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও খুলনা বিভাগীয় টিম লিডার নেওয়াজ হালিমা আর্লি, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী রেহানা খানম, অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক ছালেকা হক কেয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি এবং পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান।
সমাবেশে বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নেতাদের মতে, এই বিপুল জনসমাগম প্রমাণ করে আসন্ন জাতীয় নির্বাচনে ভোটের সমীকরণ ধানের শীষের পক্ষেই যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park