1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

কুমিল্লায় সেনা অভিযানে গোলাবারুদ ও মাদক উদ্ধার, যুবক আটক

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান: কুমিল্লা সদরের বউ বাজার এলাকায় সেনা সদস্যদের বিশেষ অভিযানে সরকারি গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে এ অভিযানে মো. সোহেল নামে এক যুবককে আটক করা হয়। আটক সোহেলের বাড়ি কোতয়ালি থানার ডুমুরিয়া ইউনিয়নের চানপুর গ্রামে। তাকে শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়। অভিযানে আধা কেজি গাঁজা ও বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি উৎপাদিত লট–২০১৬ এর তিন রাউন্ড ৭.৬২ মিমি বল অ্যামুনিশন (Calibre: 7.62×39) উদ্ধার করা হয়। গাঁজা উদ্ধার হয় সোহেলের শ্বশুরবাড়ি থেকে, আর গোলাবারুদ পাওয়া যায় তার বাড়ির পাশের একটি পরিত্যক্ত পানির পাম্পের কাছে। স্থানীয় সূত্র জানায়, পানির পাম্পটির মালিক সিরাজ নামে এক ব্যক্তি, যিনি বহু বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন না। গোয়েন্দা সূত্রের তথ্য মতে, সরকারি গোলাবারুদ বিক্রির উদ্দেশ্যে সক্রিয় ছিল একটি চক্র। এর আগেও দেবিদ্বার থেকে একই লটের গোলাবারুদ উদ্ধার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ইলিয়টগঞ্জ থানার অস্ত্রাগার থেকেই এ লটের গোলাবারুদ নিখোঁজ হয়েছে। এ বিষয়ে জেলা পুলিশ কার্যালয় তদন্ত শুরু করেছে। আটক সোহেলকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া গোলাবারুদ আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে কোতয়ালি মডেল থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park