1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সম্পত্তি লিখে দিতে বাবাকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ সন্তানের বিরুদ্দে।

  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

রাজধানীর নিউ মার্কেট এলাকায় সম্পত্তি লিখে না দেয়ায় মনাজির খান নামক এক ব্যবসায়ীকে অমানবিক ভাবে একমাস যাবত ঘরে আটকে রেখে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে তার সন্তানদের বিরুদ্দে ।
এ বিষয়ে ভুক্তভোগী মনাজির খান (৭৯) বাদী হয়ে ১৯ আগস্ট কোতয়ালী থানায় তার সন্তানদের বিরুদ্দে একটি অভিযোগ দায়ের করেন।
তিনি অভিযোগে উল্লেখ করেন গত ১৮ই আগস্ট সোমবাব আনুমানকি রাত ৯টায় আমার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসা অবস্থায় হঠাৎ আকস্মিক ভাবে,আমার বড় ছেলে খুরশিদ আলম এসে লোহার চেয়ার দিয়ে আমার মাথায় আঘাত করে এবং এলোপাতারি ভাবে মারতে থাকে. নির্যাতনের কারণে তার শরীরের বিভিন্ন জায়গা ফুলে উঠেছে এবং ডান হাতের নখ তুলে ফেলায় আঙুল ফুলে যায় এবং পায়ের কিছু অংশ কেটে যায়।এ সময় এলাকার কয়েকজন তরুণ আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।
পরে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা গ্রহন কালে ডাক্তারা পুলিশ ক্যাশ লিখে পুলিকে অবগত করেন। মঙ্গলবার রাতে এক প্রতিবেশীর সহায়তায় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি।
মনাজির খান জানান, তার নিউমার্কেট এ্যালিফেন্ট রোডে গফুর ম্যানসন মার্কেটে বেশ কিছু দোকানঘর রয়েছে যার মূল্য প্রায় ৯ কোটি ও দক্ষিনা নিউমার্কেট ও মোহাম্মাদপুরে দুটি ফ্লাট বাসা আছে যার মূল্য প্রায় ২কোটি টাকা। দীর্ঘদিন ধরে তার বড় ছেলে খোরশেদ আলম বাজারের দোকানসহ ফ্লাট লিখে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। আর এর মদদ দিচ্ছে তার ছোট ভাই মো: সানি(৩০),স্ত্রী হামিদা বেগম।

১৮ই আগস্ট সোমবাব রাতে নির্যাতন করার সময় মনাজির খান কে উদ্ধারকারী প্রতিবেশী বলেন, দীর্ঘদিন ধরেই বড় ছেলে খোরশেদ আলম তাকে নির্যাতন করে আসছিল। প্রতিবেশীরা কিছু বলতে গেলেই তারা তেড়ে আসতো। কিন্তু আজকে যখন চাচাকে সবাই মিলে নির্যাতন করছিল তখন আমরা সহ্য করতে না পেরে কয়েকজন মিলে এক হয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসি। এর মধ্যে তারা আমাদের কয়েকজনকে ইট দিয়ে ঢিল দিয়ে রক্তাক্ত করেছে।
মনাজির খান বলেন গত ৪৭ বছর গফুর ম্যানসন মার্কেটের সভাপতি ছিলাম । কিন্তু গত এক বছরে খোরশেদ আলমের সন্ত্রাসী বাহীর মদদে আমাকে সরিয়ে আজ গফুর কমপ্লেক্স মার্কেটরে সভাপতি হয়েছে খোরশেদ আলম । আমার এক্সপোর্ট ও ইমপোর্ট লাইসেন্স প্রতারান করে তার নামে করেছে।

এ বিষয়ে কোতয়ালী থানার উপ পরিদর্শক সাগর কুমার সাহা বলেন, জন্মদাতা পিতাকে অমানুষিক নির্যাতন করার মত ন্যাক্কার জনক ঘটনায় দায়ীদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে, অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park