1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে গণ-পরিষ্কার অভিযানের সূচনা

  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

জিএম মাকছুদুর রহমানঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং ব্র্যাকের যৌথ উদ্যোগে গতকাল ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান। অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তুপ অপসারণ করা হয়। পরে পর্যায়ক্রমে পুরো সড়কটি পরিষ্কার করার ঘোষণা দেওয়া হয়। এ সময় ইউএনও মাহমুদা জাহান সতর্ক করে বলেন, “এ সড়কে কেউ ময়লা আবর্জনা ফেললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিগগিরই এ সড়ক সিসি ক্যামেরার আওতায় আনা হবে।” তিনি আরও বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবার সহযোগিতা দরকার। আসুন, নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি। অভিযানে ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্র্যাকের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park