1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

চট্টগ্রাম ফটিকছড়ি দাঁতমারা ইউনিয়নে হেফাজতে ইসলামের কমিটি গঠন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৫ বার পঠিত

আজগর সালেহী, চট্টগ্রামঃ দেশের সর্ববৃহৎ ধর্মীয় ও অরাজনৈতিক দ্বীনি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়ন শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেল তিনটা থেকে দাঁতমারা ইউনিয়নের রাবার বাগান ইউনুছিয়া মাদরাসার মিলনায়তনে মাওলানা ক্বারী আবু সাঈদের সভাপতিত্বে এ কাউন্সিল শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর ও উপজেলা আমীর আল্লামা মুহাম্মদ আইয়ুব বাবুনগরী। প্রধান মেহমান ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফটিকছড়ি উত্তর জোনের সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ-সাহিত্য সম্পাদক মাওলানা মুহাম্মদ জুনায়েদ বিন জালাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা আবু তালেব ভূজপুরী, উপজেলা যুগ্ম মহাসচিব মাওলানা মাহমুদ শাহ, মুফতি শওকত বিন হানিফ, ফটিকছড়ি উত্তর জোনের সাধারণ সম্পাদক মুফতি নোমান, উপজেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আবু মাকনুন মোহাম্মদ বাবুনগরী, সাংবাদিক মাওলানা আজগর সালেহী, মাওলানা এরশাদ বিন জালাল, ছাত্রনেতা তারেকুল ইসলাম ও মেরাজুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন মাওলানা দেলাওয়ার হোসেন, হাফেজ মাওলানা শফিউল আলম আজিজী, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা সোলায়মান, মাওলানা ইউনুছ আমিনী, মুফতি হাবিবুল্লাহ আজিজী, মাওলানা ইমাম উদ্দিন আজিজী, মুফতি আবু ইউসূফ, মাওলানা জুনাইদ বেতুয়াবী, মাওলানা এমদাদ বেতুয়াবী ও মাওলানা ফরিদুল আলম আমিনী।

কাউন্সিলে ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা ক্বারী আবু সাঈদ। সিনিয়র সহসভাপতি মাওলানা দেলাওয়ার হোসেন, সহসভাপতি হাফেজ মাওলানা শফিউল আলম আজিজী, মাওলানা ইউনুস আমিনী ও মাওলানা তাজুল ইসলাম। সেক্রেটারি হয়েছেন মাওলানা আবুল হোসাইন এবং সহসেক্রেটারি মুফতি হাবিবুল্লাহ আজিজী। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা ইমাম উদ্দিন আজিজী ও সহসাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ফরিদুল আলম আমিনী।

অর্থ সম্পাদক হয়েছেন মাওলানা আব্দুল জব্বার আজিজী, সহঅর্থ সম্পাদক মাওলানা জুনায়েদ বিন বদিউল আলম, প্রচার সম্পাদক হাফেজ মনসুর, সহপ্রচার সম্পাদক মাওলানা এমদাদ উল্লাহ, দপ্তর সম্পাদক মাওলানা ইউসুফ মেখলী এবং সহদপ্তর সম্পাদক হয়েছেন মাওলানা ইসমাইল।

ঘোষিত আংশিক কমিটি আগামী ১৫ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park