1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় এক্সিডেন্ট শূন্যের কোঠায় আনার লক্ষ্যে গ্রীন আমব্রেলা উদ্যোগ বাস্তবায়ন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৯ বার পঠিত

“প্রশিক্ষণ দিয়েছে আত্মবিশ্বাস, পোশাক দিয়েছে মর্যাদা সড়ক হবে নিরাপদ যাত্রী পাবে সুরক্ষা ” -প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় গ্রীন আমব্রেলা উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে পেশাদার গাড়িচালক ও হেলপারদের বিশেষ প্রশিক্ষণ পরবর্তী ইউনিফর্ম ও পরিচয় পত্র প্রদান অনুষ্ঠান অদ্য ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে প্রধান অতিথি বিআরটিএ চেয়ারম্যান জনাব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,নারায়ণগঞ্জ জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,বিকেএমইএ সভাপতি, চেম্বার কমার্স প্রতিনিধি,সরকারি-বেসরকারি ড্রাইভার ও হেলপার, বাস মালিক সমিতি ,শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, প্রেসক্লাব সভাপতি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে প্রস্তুতকৃত ডাটাবেজ অনুযায়ী সরকারি ও বেসরকারি ড্রাইভার ও হেলপারদের বিশেষ প্রশিক্ষণ পরবর্তী ইউনিফর্ম ও পরিচয় পত্র প্রদান করা হয় ।এছাড়া দশজন লাইসেন্সবিহীন ড্রাইভারকে লাইসেন্স প্রদানের ব্যবস্থা করা হয়। নারায়ণগঞ্জ জেলার গণপরিবহন ব্যবস্থাপনা আরো দক্ষ ও কার্যকর করবার জন্য vehicle management system (VMS) সফটওয়্যার তৈরির প্রক্রিয়া চলমান আছে।

অনুষ্ঠানে হেলপার, সরকারি ও বেসরকারি পেশাদার চালক,বাস মালিক সমিতি ,শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে একজন করে প্রতিনিধি বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তারা এই অনন্য উদ্যোগ গ্রহণ করার জন্য জেলা প্রশাসক মহোদয় এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগ তাদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জেলা প্রশাসক তাঁর এধরনের ব্যতিক্রমী উদ্যোগ এর মাধ্যমে সড়ক ব্যবস্থাপনায় বিপ্লবের সূচনা করায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিরাপদ সড়ক নিশ্চিতে সকলকে নাগরিকের দায়বদ্ধতা থেকে ভূমিকা রাখার আহবান জানান ।

জেলা প্রশাসক মহোদয় তাঁর বক্তব্যে বলেন, পরিবহন সেক্টর এর মতো এত বড় একটি সেক্টর অবহেলিত রেখে উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয় । এই উদ্যোগ একদিকে যেমন পরিবর্তনশীল ও উন্নত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চালকদের দক্ষতা বৃদ্ধি করবে একইসাথে তাদের মধ্যে সচেতনতাবোধ সৃষ্টিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ০৪ পরিবারের প্রত্যেকের কাছে ৫ লক্ষ টাকার চেক হস্তানর করেন।

এছাড়া জেলা প্রশাসক মহোদয় চালক-হেলপারদের কল্যাণার্থে গ্রিন একাউন্ট নামে একটি কল্যাণ ফান্ড চালু করে প্রাথমিকভাবে ০২ লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন এবং সকল বিত্তবানকে শরীক হয়ে একটি নিরাপদ সড়ক গড়ার আহবান জানান ।

Green Umbrella কর্মসূচি কেবল একটি প্রকল্প নয়, এটি একটি প্রতিশ্রুতি—
নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক পরিবহনের অঙ্গীকার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park