1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

চট্টগ্রামের ভূজপুরের ছাত্রলীগের ক্যাডার ও মাদকসম্রাট পারভেজ অবশেষে গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

আজগর সালেহী, চট্টগ্রামঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের লামার বাজার ফকিরহাট এলাকা থেকে ভূজপুর থানা পুলিশের অভিযানে র‌্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের সহায়তায় গ্রেফতার হয়েছে কুখ্যাত ছাত্রলীগ ক্যাডার ও মাদক ব্যবসায়ী পারভেজ। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার রাতে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

স্থানীয়ভাবে ‘ধূর্ত পারভেজ’ নামে পরিচিত এ সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র, মাদক, অপহরণ ও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মো. পারভেজ (২৮), পিতা মো. হারেছ। তিনি ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী আবু তৈয়ব বাহিনীর সেকেন্ড-ইন-কম্যান্ড হিসেবে পরিচিত এবং চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলা পুলিশের তালিকাভুক্ত অপরাধী।

তার বিরুদ্ধে ভূজপুর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— মামলা নং ৭ (৮) ২৫, ১৮ (৮)২৫, ০২ (১০)২৪, ১৯ (০৯) ২৪ এই চারটি ছাড়াও বিভিন্ন থানায় তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

এর আগে গত ৫ আগস্ট বিকেল ৪টার দিকে কাজিরহাট বাজারের উত্তর মাথা থেকে স্বনামধন্য এনজিও শান্তি’র চেয়ারম্যান জসিম উদ্দিনকে অস্ত্রের মুখে অপহরণ করে পারভেজসহ ৫-৬ জন সন্ত্রাসী। পরবর্তীতে মুক্তিপণ হিসেবে ৭ লাখ টাকা আদায় করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা পুলিশ, সেনাবাহিনী এবং র‌্যাবের নিকট দ্রুত পারভেজ ও তার সহযোগীদের গ্রেফতারের জোর দাবি জানায়। এলাকাবাসীর দাবি, পারভেজের কাছে ভারি অস্ত্রসহ একাধিক অবৈধ অস্ত্র রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারভেজের বিরুদ্ধে অপহরণ, জিম্মি করে চাঁদা আদায়, চুরি, ডাকাতি, মাদক ব্যবসা এবং অস্ত্র আইনসহ নানা অভিযোগে মামলা রয়েছে। র‌্যাব ও পুলিশের হাতে তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তি ফিরে আসে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল আলম জানান, গ্রেফতারকৃত পারভেজকে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং রিমান্ড আবেদন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park