1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

নারায়নগঞ্জে মস্তক বিহীন অজ্ঞাতনামা লাশের খুনী গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

খান মোঃ রফিকুল ইসলামঃ অবশেষে পিবিআই’ এর জালে ধরা খেল নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদীতে পাওয়া মস্তক বিহীন অর্ধগলিত লাশের দুই হত্যাকারী।

জানা গেছে, গত ২৭ আগষ্ট স্থানীয় লোকজন শীতলক্ষ্যা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় নৌ পুলিশ ফাঁড়িকে জানায়। তারা লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পরে এই অজ্ঞাত নামা হত্যাকাণ্ড তদন্তের দ্বায়িত্ব পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) উপর। সম্পুর্ন ক্লু বিহীন এ হত্যাকাণ্ডের মাত্র ৩দিন পরে পিবিআই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ডিজিষ্ট (নিহত) ব্যক্তির নাম, পরিচয় বের করে ফেলেন। এবং উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে মূল আসামীদের গ্রেফতার করতে সক্ষম হন। যা একরকম নজিরবিহীন বলে এলাকাবাসী মনে করেন।
এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে, নারায়ণগঞ্জ পুলিশ সুপার পিবিআই মোঃ মোস্তফা কামাল রাশেদ (বিপিএম) বলেন, মৃত ব্যাক্তির হাতের আঙ্গুল ছাপ প্রিন্টের মাধ্যমে তার বিস্তারিত পরিচয় সংগ্রহ করা হয়। স্ক্রিনে উঠে আসে মৃত ব্যাক্তির নাম, হাবিবুর রহমান (২৮)। পিতা, চাঁন মিয়া। কাঁচপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। এরপর দ্রুত শুরু হয় পিবিআইর তদন্ত। তদন্তে ভিকটিমের মোবাইল নাম্বার ও অন্যান্য তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামী (১) গোলজার হোসেন (৩৯) পিতা, মৃত শহীদুল্লাহ (২) মোজাম্মেল (৩২) পিতা, মোসলেহ উদ্দিন উভয় কাঁচপুর, সোনারগাঁও গ্রেফতার করা হয়।

ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে অজ্ঞাত নামা লাশের পরিচয় শনাক্ত ও দ্রুত আসামী গ্রেফতার করায় এলাকায় পিবিআইয়ের কর্মকান্ড নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park