1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

নারায়ণগঞ্জে পেশাদার গাড়ী চালকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, গাড়ি চালকদের প্রশিক্ষণের বিকল্প নেই। একটি উপযুক্ত প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে একজন চালক সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে চালকরা ট্রাফিক আইন ও বিধি-নিষেধ সম্পর্কে জানতে পারে, যা তাদের আরও দায়িত্বশীল করে তোলে।
বুধবার (বুধবার) বেলা ১২টায় নারায়ণগঞ্জে গ্ৰিন এন্ড ক্লীন কর্মসূচির আওতায় পেশাদার গাড়ী চালকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা পরিষদ সভাকক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ নারায়ণগঞ্জ সার্কেল এর আয়োজনে পেশাদার গাড়ী চালকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান।
বক্তব্য রাখেন, বিআরটিএ নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মাহবুবুর রহমান
প্রশিক্ষণ কর্মশালায় নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, মোটরযান চলাচলের নিয়মাবলী, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগন্যাল, সড়ক পরিবহন আইন এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ, শব্দদূষণ, শীতকালে কুয়াশায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানো, চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন, যাত্রী সাধারণের সাথে ভালো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park