1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান, জরিমানা আদায়।

  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

এম ইদ্রিস আলী-সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে আশাশুনি উপজেলার ঘোষপাড়া কচুয়া ও কাদাকাটি হাজিরহাট বাজার সহ বিভিন্ন জায়গায় অভিযানে ভেজাল দুধ, মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদ সহ নানা অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা পূর্বক
৫৩০০০/= টাকা আদায় করা হয়।
আজ ১৯ শে আগষ্ট বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা- অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক মহোদয়ের অ‌র্পিত ক্ষমতাব‌লে, জেলা প্রশাসক সাতক্ষীরা মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার, আশাশুনি মহোদয়ের সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয় কর্তৃক বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহায়তায় আশাশুনি উপজেলায় এই অ‌ভিযান প‌রিচালনা করা হয়।
সকাল ১০:০০ টা হ‌তে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় আশাশুনি উপজেলার ঘোষপাড়া কচুয়া বাজার এলাকায় অবস্থিত বিশ্বজিৎ ঘোষ ডেইরি (স্বত্বাধিকারী: বিশ্বজিৎ ঘোষ) দুধে বিভিন্ন ভেজাল দ্রব্য সয়াবিন তেল, জেলি, পানি, গ্লুকোজ মিশ্রণের অপরাধে ৪১ ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা আরোপ ও আদায় করা হয়। নিরাপদ খাদ্য অফিসার, সাতক্ষীরা জনাব দীপংকর দত্ত দুধের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন এবং ভেজাল সনাক্ত করেন। পাশাপাশি দুধের ভেজাল দেয়ার উপকরণসমূহসহ ভেজাল দুধ ধ্বংস করা হয়। এছাড়া আশাশুনি উপজেলার কাদাকাদি হাজিরহাট বাজারে অবস্থিত আহসান ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ৫১ ধারায় ১,০০০/- টাকা, ছাহেরা ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৫১ ধারায় ১,০০০/- এবং ব্যথিত স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ১,০০০/- টাকাসহ সর্বমোট ৫৩,০০০/= (তিপান্ন হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
সাতক্ষীরা জেলার পুলিশ লাইন্সের এর একটি চৌকশ টিমের সহায়তায় বিশেষ অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সাতক্ষীরা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার জনাব দীপংকর দত্ত এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব), সাতক্ষীরা জেলা শাখার নির্বাহী সদস্য ইজতিয়াক আহমেদ জামিল অভিযানটি পরিচালনায় সহায়তা প্রদান করেন।
এ সময় অভিযানে থাকা কর্মকর্তারা বলেন, ভেজাল বিরোধী বাজার তদারকি অভিযানে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park