1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের সোহাগপুর গ্রামে আলী হোসেন নামের এক ব্যক্তির ওপর অতর্কিত হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা রফিকুল ও টিপু সহ আরো ৪ জন এর বিরুদ্ধে এই হামলার অভিযোগ তুলে আদালতে একটি মামলা দায়ের করেন

​স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪/৮/২৬ তারিখে পূর্বশত্রুতা ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম্য সালিশ বসে,গ্রাম্য সালিশ শেষ করে চলে আসার সময় রফিকুল ও টিপু সহ আরো ৪ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলী হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। অতর্কিত এই হামলায় আলী হোসেন গুরুতর আহত হন।

​ঘটনার সময় আলী হোসেনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটস্থ ফার্মেসিতে চিকিৎসা করেন

​এ বিষয়ে আহত আলী হোসেনের স্বজনরা জানান, কোনো কারণ ছাড়াই সম্পূর্ণ পরিকল্পিতভাবে রফিকুল ও টিপু এই হামলা চালিয়েছে। এতে আলী হোসেন শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছেন। ঘটনাটির সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁর পরিবার

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park