1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি এবং দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সহ-সভাপতি মোশারফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মূলত এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং মাদকের জোরালো বিরোধিতার জের ধরেই একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
​এই মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে ভুক্তভোগীদের উদ্যোগে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
​গত ৩১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে তেলিহাটি ভূমি অফিস সংলগ্ন এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মোশারফ সরকার সবসময় এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে শক্ত অবস্থানে থেকে জোরালো ভূমিকা পালন করে আসছেন। তার এই জনকল্যাণমূলক ও সমাজ সংস্কারের কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টা চালাচ্ছে।
​বক্তারা অবিলম্বে এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও ষড়যন্ত্র বন্ধ করার জোর দাবি জানান। পাশাপাশি, যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park