1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

যশোরে ছয় বছরের মেয়েকে নিয়ে অসহায় তাজমা, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৬৬ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরে স্ত্রী ও সন্তানের ভরণপোষণ না দেওয়া, ঋণের কিস্তির টাকা নিয়ে চাপ সৃষ্টি, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল্লাহ ফকির নামে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করে ওই স্ত্রীকে বাড়িতে তুলে নেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী তাজমা বেগম (২৬)।
এ ঘটনায় স্বামী আব্দুল্লাহ ফকির, তাঁর ভাই ফয়সাল ও সতিন খাদিজা বেগমের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাজমা।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে আব্দুল্লাহ ফকিরের সঙ্গে তাজমার বিয়ে হয়। তাঁদের ছয় বছরের একটি মেয়ে রয়েছে, নাম তাসলিমা। তাজমার অভিযোগ, তাঁর স্বামী নিয়মিত কাজ করেন না। বিভিন্ন সময়ে তাঁর কাছে টাকা দাবি করেন এবং টাকা দিতে না পারলে নির্যাতন করেন। তাঁর মাধ্যমে ঋণ নেওয়ার পর কিস্তির টাকা পরিশোধ না করে টালবাহানা করেন। পাশাপাশি স্ত্রী ও সন্তানের ভরণপোষণও ঠিকমতো দেন না। তাজমার দাবি, প্রায় দুই বছর আগে আব্দুল্লাহ ফকির তাঁকে না জানিয়ে খাদিজা বেগমকে বিয়ে করেন। দেড় মাস আগে দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে তুলে নিলেও বিষয়টি গোপন রাখা হয়। পরে বিষয়টি জানতে পেরে গত ১৬ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে অভয়নগরের হিদিয়া গ্রামে স্বামীর বাড়িতে যান তাজমা। সেখানে খাদিজাকে দেখে এ বিষয়ে স্বামীর কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে স্বামী, তাঁর ভাই ও সতিন মিলে তাঁকে মারধর করেন এবং টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে দেন বলে অভিযোগ করেন তিনি। অভিযোগে আরও বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর সকালে আব্দুল্লাহ তাঁকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। ঋণের কিস্তি পরিশোধ এবং খাদিজাকে তালাক দেওয়ার পর তাঁকে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দেন। তবে এরপর থেকে স্বামী তাঁর ও মেয়ের কোনো খোঁজখবর নেননি। স্বামীর বাড়িতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তাজমা। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park