1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সাতক্ষীরার তালায় ঘেরে মাছ চুরি সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৭৩ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় ঘেরে মাছ চুরি সন্দেহে এক মাছের ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১২টার দিকে তালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ক্ষিতিশ মন্ডল (৫২) তালা সদরের জেয়ালা গ্রামের মৃত. মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে।
নিহতের চাচাতো ভাই পার্থ মন্ডল জানান, জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের ঘেরে মাছ চুরির সন্দেহে রাত ৩ টার দিকে ক্ষিতিশ মন্ডলকে আটক করা হয়। আটকের পর বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী, গফফার শেখসহ ১০-১৫ জন জেয়ালা শশ্মান ঘাট এলাকায় গাছে বেঁধে গণপিটুনি দিয়ে হাত, পা ভেঙে দেয়, মাথায় কোপায়। চোখ তুলে নেওয়ার চেষ্টা করে। রাত তিনটা থেকে ভোর পর্যন্ত এভাবেই মারপিট চলতে থাকে।
তিনি বলেন, ‘সকাল ৮টার দিকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেলা ১২টার দিকে মারা যায়। আমার চাচাতো ভাই ক্ষিতিশ মন্ডল মাছের ঘের ব্যবসায়ী। তার চার বিঘা মাছের ঘের রয়েছে। চুরি সন্দেহে একটা মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলবে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন আলী জানান, ঘেরে মাছ চুরি সন্দেহে পিটিয়ে ক্ষিতিশ মন্ডলকে হত্যা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন করে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park