1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

গাজীপুরে পুলিশের সাফল্যের চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল অফিসার শফিকুল ও এসআই জলিল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মোঃ ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী অভিযানে দায়িত্বশীল ভূমিকার জন্য আলোচনায় এসেছেন পুলিশের তিন কর্মকর্তা। তাদের মধ্যে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম চতুর্থবারের মতো গাজীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। একই সময়ে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ শফিকুল ইসলাম জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন। আর শ্রীপুর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল জলিল মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত হয়েছেন।

পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণকে পুলিশি সেবা প্রদানের ক্ষেত্রে দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে ওসি মোহাম্মদ শাহীনুর আলমকে চতুর্থবারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।

শ্রীপুর থানায় দায়িত্ব পালনের সময় মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে দায়িত্বশীল আচরণ এবং দ্রুত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন ওসি শাহীনুর আলম। তার নেতৃত্বে থানার আইনশৃঙ্খলা কার্যক্রম আরও গতিশীল হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অন্যদিকে, কালিয়াকৈর সার্কেলের এএসপি মোঃ শফিকুল ইসলাম অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং মাঠপর্যায়ের পুলিশি কার্যক্রম তদারকিতে দক্ষতার স্বীকৃতি হিসেবে গাজীপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, সার্কেল পর্যায়ে নিয়মিত তদারকি, অধীনস্থ কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং অপরাধপ্রবণ এলাকায় কার্যকর পদক্ষেপ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে শফিকুল ইসলামের নেতৃত্ব ও তদারকি প্রশংসিত হয়েছে।

এদিকে, শ্রীপুর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল জলিল মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকার কারণে স্থানীয়ভাবে প্রশংসা পেয়েছেন। বিভিন্ন অভিযানে মাদকদ্রব্য উদ্ধারে তার অংশগ্রহণ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মাদকের বিস্তার পরিবার ও সমাজের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। তাই মাদকবিরোধী অভিযানকে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন নাগরিকরা। মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা এবং মাদকদ্রব্য উদ্ধারে এসআই আব্দুল জলিলের সক্রিয়তাকে ইতিবাচকভাবে দেখছেন তারা।

সচেতন নাগরিকদের প্রত্যাশা, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এমন পেশাদার কার্যক্রম অব্যাহত থাকলে সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা আরও বাড়বে।

সংশ্লিষ্টরা বলছেন, কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে পাওয়া এসব অর্জন শুধু সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত সাফল্য নয়; বরং দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করা পুলিশ সদস্যদের জন্যও এটি অনুপ্রেরণার। গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশের এমন কার্যক্রম অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park