1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

মহেশপুরে পরিবেশ রক্ষায় তালের বীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৫৯ বার পঠিত

মোঃ হাসান আলীঃ ঝিনাইদহের মহেশপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং বজ্রপাত প্রতিরোধে তালের বীজ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার আজমপুর ইউনিয়নের বলিভদ্রপুর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

টেকসই ক্ষুদ্র উদ্যোগ ও রূপান্তর (Sustainable Microenterprise and Resilient Transformation – (SMART) প্রজেক্টের আওতাধীন এবং ‘টেকসই প্রবৃদ্ধি ও পরিচ্ছন্ন উৎপাদন অনুশীলনের জন্য ভ্যালু-অ্যাডেড ফল প্রচার’ (Promotion of Value-Added Fruits for Sustainable Growth and Instituting RECP Practices) সাব-প্রজেক্টের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে বলিভদ্রপুর মডেল পরিবেশ ক্লাব। সার্বিক সহযোগিতায় ছিল শিশু নিলয় ফাউন্ডেশন (এসএনএফ)।

অনুষ্ঠানে বলিভদ্রপুর মডেল পরিবেশ ক্লাবের সভাপতি মোঃ সবুজ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন SMART-HVC প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ আনিছুজ্জামান, টেকনিক্যাল অফিসার কৃষিবিদ শাহীন আলম, পরিবেশ ও সমাজকর্মী (এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল অফিসার) মোঃ আসলাম হুসাইন, এমআইএস অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার পারভেজ মোশারফ এবং সহকারী টেকনিক্যাল অফিসার মো. তৌহিদুল ইসলাম। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্লাবের সদস্য এবং উৎসাহী তরুণ ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, তালের বীজ বপন একটি অত্যন্ত কম খরচের ও দীর্ঘমেয়াদি উদ্যোগ। এটি কেবল বজ্রপাত প্রতিরোধেই সাহায্য করে না, বরং পরিবেশ সংরক্ষণ, মাটির সুরক্ষা, গ্রামীণ জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যতে খাদ্য ও আয় সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিবেশের সুরক্ষায় এ ধরনের মহতী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park