1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুর, শ্রীপুরে ওএমএস ডিলারের উপর হামলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৮২ বার পঠিত

শ্রীপুর, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ওএমএস ডিলার নিজাম উদ্দিনের উপর সন্ত্রাসী হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

অভিযুক্তরা হলেন-মোঃ সেলিম (৪৫) পিতা-মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ রাকিব (২২) পিতা- মোঃ সেলিম, উভয় সাং-লোহাগাছ, ওয়ার্ড নং- ০৩, পৌরসভা ও থানা শ্রীপুর, জেলা- গাজীপুর।
অভিযোগে সূত্রে জানায়, শ্রীপুর পশু হাসপাতাল এর সামনে মেসাস নিজাম উদ্দিন এন্ট্রার প্রাইজ নামীয় ব্যবসা প্রতিষ্ঠান দিয়া সুনামের সহিত ব্যবসা করিয়া আসিতেছি। বেশ কিছুদিন যাবত অভিযুক্তরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদান করিয়া আসিতেছে।

ঘটনার তারিখ ১২ আগস্ট ২০২৫ ইং দুপুর ২ ঘটিকার সময় নিজাম উদ্দিন এর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করিয়া দোকান হইতে বাহির হওয়া মাত্রই পূর্ব পরিকল্পিত ভাবে লোকের সম্মুখে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ এলোপাথারী ভাবে মারপিট করিয়া তার নিকট হইতে নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম জানান, এবিষয়ে একটি মামলা হয়েছে এবং ১ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park