1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

শ্রীপুরে বন বিভাগের জমি ও রাস্তা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ২০

  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৫৫ বার পঠিত

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি- গাজীপুরের শ্রীপুরে চলাচলের রাস্তা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ হয়েছে। রাম দায়ের কোপে উভয় পক্ষের নারী পুরুষসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক। গুরুতর আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শনিবার (৩ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি গ্রামের কসাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিন্দুবাড়ি গ্রামের সুফিয়া খাতুন (৪০), মো. কামাল উদ্দিন (৫০), মো. ইন্তাজউদ্দিন (৪৫), মো. রেজাউল করিম (৩০), মো. রফিক মিয়া (৪৫), মো. রায়হান (২৮), মোছাঃ জরিনা (৪০), মো. মোতালেব (৫৫), মার্জিয়া (৪৫), ফরিদা বেগম (৬০), আকলিমা খাতুন (৩৮), আলমগীর হোসাইন (৪৫), মো. নাজিমউদ্দীন (৬৫), মো. ইসরাক (১৭), ইউসুফ (১৯), রোজিনা বেগম (২২), মারিয়া আক্তার (৩২), নিপা আক্তার (২৬), মিনহাজ (২০), ও হিমি আক্তার(২৬)।

আহত রেজাউল করিম বলেন, দীর্ঘ বছর যাবৎ প্রতিপক্ষ আলমগীর হোসাইনের বাড়ির সামনের রাস্তা দিয়ে আমরা চলাচল করি। রাস্তায় জায়গাটি সরকারি বন বিভাগের জমি। হঠাৎ করে প্রতিপক্ষ আলমগীর হোসাইন ও তার লোকজন চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারা বিষয়টি জানতে চাইলে তার বৃদ্ধ বাবা কামাল উদ্দিনের উপর হামলা করে মারধর শুরু করে। বাবার ডাক চিৎকারে স্বজনরা এগিয়ে গেলে ধারালো রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে কমপক্ষে ১০জনকে গুরুতর আহত করে। তাদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারীসহ কয়েকজনের অবস্থা গুরুতর।
আহত আলমগীর হোসাইন বলেন, রাস্তা বন্ধ করার বিষয়টি সঠিক নয়। রাস্তাটি সরকারি জমি থাকায় বন বিভাগ সে জমিতে চারা রোপণ করে দিয়েছে। আমাদের নিজস্ব জমি দিয়ে জোরপূর্বক রাস্তা নিতে চায় এজন্য আমরা বাধা দিলে তারা হামলা চালিয়ে আমাদের মারধর করে কমপক্ষে ৮জনকে আহত করে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসক ডাঃ ইতি আক্তার বলেন, দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ২০ জন। তাদের মধ্যে ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর সদর বিট কর্মকর্তা মো. আকতার হোসেন বলেন, বন বিভাগের সদস্যরা সেখানে চারা রোপণ করতে যায়। ঠিক সেই সময়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ হয়। এরপর বন বিভাগের সদস্যরা সেখান থেকে ফিরে আসে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park