1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

শ্রীপুরে জেলা পরিষদ প্রশাসকের বৃক্ষরোপণ, প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

​মোঃ ফরহাদ, স্টাফ রিপোর্টার: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) শ্রীপুর উপজেলার ডাকবাংলো এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী।
​কর্মসূচি চলাকালে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং টেকসই সবুজায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বক্তব্য দেন ড. ইসরাক আহমেদ সিদ্দিকী।
​অনুষ্ঠান শেষে শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু সুলতানের নেতৃত্বে ক্লাবের সাংবাদিকরা জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় শ্রীপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ পরিবেশ রক্ষায় প্রশাসকের এই ইতিবাচক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এলাকার পরিবেশ ও জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো ইস্যুতে গণমাধ্যমের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আ. মোতালেব ও সদস্যসচিব খাইরুল কবির মন্ডল আজাদসহ শ্রীপুর প্রেসক্লাবের সর্বস্তরের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​ডাকবাংলো প্রাঙ্গণে চারা রোপণের পর শ্রীপুর প্রেসক্লাব কার্যালয়ের সামনেও ক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park