1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

দেবিদ্বারে ‘গোমতি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র’-এর সেবা কার্যক্রম শুরু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯১ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ​সমাজের এক মারাত্মক ব্যাধি ও অভিশাপ মাদকাসক্তি থেকে যুবসমাজকে রক্ষা করতে কুমিল্লার দেবিদ্বারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গোমতি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র। দেবিদ্বার উপজেলার পৌর এলাকায় আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীত পার্শ্বে এই আধুনিক ও সেবামূলক প্রতিষ্ঠানটি অবস্থিত। “মাদক শুধু নেশা নয়, এটি ধ্বংসের পথ” এই স্লোগানকে সামনে রেখে বিপথগামী ও আসক্ত যুবসমাজকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। ​গোমতি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র -এ মাদকাসক্তদের জন্য রয়েছে বহুমুখী ও কার্যকর সেবা। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য শুধু নেশা থেকে দূরে রাখা নয়, বরং তাদের মনস্তাত্ত্বিক উন্নয়ন ঘটিয়ে সমাজে পুনর্বাসিত করা। এখানে সার্বিক চিকিৎসা ও বিশেষ কাউন্সেলিং সেবা, রোগীদের মানসিক ও সামাজিক সহায়তা প্রদান, পারিবারিক পরামর্শ এবং পরিবারের সাথে পুনর্মিলন কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া কর্মমুখী জীবন গঠনে পেশাগত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, পুনরায় আসক্তি প্রতিরোধে বিশেষ ক্লাস ও ফলো-আপ এবং নিরাপদ পরিবেশে থাকা-খাওয়া ও পূর্ণ পুনর্বাসনের সুব্যবস্থা রয়েছে। ​”সুস্থ মানুষ, সুন্দর সমাজ” এই প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। বর্তমান সময়ের তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে এবং তাদের একটি সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিতে ‘গোমতি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র’ দেবিদ্বার অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল। ​পরিবারের কোনো সদস্য বা প্রিয়জন যদি এই মরণনেশার শিকার হয়ে থাকেন, তবে তাকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনতে আজই যোগাযোগ করতে পারেন আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীত পার্শ্বে অবস্থিত এই কেন্দ্রে। বিস্তারিত তথ্যের জন্য বা সহায়তার প্রয়োজনে হটলাইন নম্বরগুলোতে (+8801825200026, +8801748504626) যোগাযোগ করা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park