1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

শ্রীপুর প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৭ বার পঠিত

মোঃ ফরহাদ শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের ২০২৫–২০২৭ কার্যকরী কমিটির মাসিক সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল মালেকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু সুলতান।
সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্য যাচাই, সংগঠনের শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সত্যতা, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রেসক্লাবের নিয়মিত মাসিক সভা অব্যাহত রাখা, সদস্যদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন সদস্যরা।
সভাপতি আব্দুল মালেক বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। শ্রীপুরের বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, সংগঠনের নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আব্দুল হান্নান সোহাগ প্রধান, মাহফুজুর রহমান ইকবাল, মুনসুর আহম্মেদ, সুমন প্রধান, আশরাফুল আলম সরকার, মো. উজ্জল মিয়া, কামাল পাশা, মো. আলমগীর হোসেন (উজ্জল), মো. সামি, মো. ফরহাদ, ওসমান গনি, আব্দুল রহিম, কবির হোসেন আকন্দ, আল আমিন কবি, সিনিয়র সাংবাদিক লতিফ আনসারী, ফয়সাল আহমেদ আরিয়ান, আল আমিন খান, শাহাদাৎ হোসেন আবির, জহির হোসেন খান, হাজী আসাদ মিয়া, আলফাজ উদদীন স্বপন, মাসুম মিয়া, শফিকুল ইসলাম, শামীম আল মামুন, আলমগীর হোসেন, বাবুল মিয়া ও এনামুল হক উপস্থিত ছিলেন।
পরে প্রেসক্লাবের সার্বিক উন্নতি ও সদস্যদের পেশাগত সফলতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park