1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে পেশাদার সাংবাদিক ও ‘দৈনিক ইনকিলাব’-এর দেবিদ্বার প্রতিনিধি জনি ফারুকের সামাজিক সুনাম ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ডিজিটাল কারসাজির মাধ্যমে ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার ও মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘দৈনিক আলোকিত সংগ্রাম’ নামক একটি অস্তিত্বহীন ও ভুয়া পত্রিকার কৃত্রিম লেআউট তৈরি করে সরকারি খাল দখল, চাঁদাবাজি, মাদক সংশ্লিষ্টতা ও রাজনৈতিক পরিচয় ব্যবহারের কাল্পনিক অভিযোগ এনে এ অপপ্রচার চালানো হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে সাংবাদিক জনি ফারুক জানান, তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন যাবত ঐতিহ্যবাহী জাতীয় পত্রিকা ‘দৈনিক ইনকিলাব’-এর দেবিদ্বার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। একটি সংঘবদ্ধ চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডিজিটাল ফটো এডিটিং প্রযুক্তি ব্যবহার করে ‘দৈনিক আলোকিত সংগ্রাম’ নামের একটি জাল পেপার কাটিং তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

ঘটনার নেপথ্যের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, দেবিদ্বারে তাঁর পৈতৃক সূত্রে প্রাপ্ত রেকর্ডিও সম্পত্তিতে মাটি ভরাট কাজ পরিচালনা করার সময় স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম অন্যায্য মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। অন্যায়ের কাছে নতিস্বীকার না করে উক্ত চাঁদাবাজির বিরুদ্ধে তিনি দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের জের ধরে এবং প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে কাশেম চেয়ারম্যান ও তাঁর অনুসারীরা এআই প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া সংবাদের লেআউট বানিয়ে এ অপপ্রচার শুরু করে। এতে জনি ফারুকের নিজস্ব পৈতৃক সম্পত্তিকে ‘সরকারি খাল’ হিসেবে এবং রাজনীতি ও দল পরিবর্তনের অবাস্তব ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে তাঁর ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরে সংবাদিক জনি ফারুক জানান: তিনি সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদার গণমাধ্যমকর্মী। কোনো রাজনৈতিক দলের (এনসিপি, জামায়াত বা আওয়ামী লীগ) কর্মী বা নেতা পরিচয়ে সুবিধা নেওয়ার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। সাবেক এমপি রাজী ফখরুলের সঙ্গে একটি পারিবারিক অনুষ্ঠানে অতিথি হিসেবে তাঁর আগমনকালে সৌজন্যমূলকভাবে তোলা সাধারণ ছবিকে রাজনৈতিক সখ্যতা বলে অপপ্রচার করা হচ্ছে।
জনি ফারুক আরও জানান, দৈনিক আলোকিত সংগ্রাম’ নামে ভুয়া সংবাদপত্রের নাম ব্যবহার করে এআই প্রযুক্তি দিয়ে তৈরি একটি জাল ডিজিটাল কাটিং ফেসবুকে প্রচারের মাধ্যমে তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।
এছাড়া যে স্থানটিকে ‘সরকারি খাল’ দাবি করা হয়েছে, তা শতভাগ তাঁর পৈতৃক সূত্রে প্রাপ্ত রেকর্ডিও নিজস্ব জমি। সরকারি খাস বা খালের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

এ জালিয়াতি ও অপপ্রচারের বিরুদ্ধে আইনগত সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে ভুয়া পেপার কাটিং বানিয়ে বিভ্রান্তি ছড়ানো তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা আইনে গুরুতর ও দণ্ডনীয় অপরাধ। এই ডিজিটাল জালিয়াতির পেছনে জড়িত মূল পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের চিহ্নিত করে সাইবার ট্রাইব্যুনাল এবং স্থানীয় থানায় মামলা দায়েরসহ কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি সাধারণ জনগণ, সুশীল সমাজ ও সহকর্মীদের এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত গুজাবে বিভ্রান্ত না হওয়ার বিনীত অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park