
আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুরঃ কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে। অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই সে যেই হোক। মাদক, অনলাইন জুয়া,সন্ত্রাস,চুরি ডাকাতি ছিনতাই সহ সকল প্রকার সমাজের অসংঘতি ও অপরাধমূলক কর্মকাণ্ডে বিরুদ্ধে উপজেলা বাসীকে ঐক্যবদ্ধকরে জনবান্ধব উপজেলা উপহার দেওয়া হবে । মানুষ আজ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তুলছে। অন্যায় বা অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই।
আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষ ঐক্য বদ্ধ হয়ে সমাজের সকল প্রকার অন্যায়ে বিরুদ্ধে রুখে দাঁড়াবো। অন্যায় ও অপরাধ সমাজ থেকে দূর করতে পারলেই জনবান্ধন উপজেলা গঠন করা সহজ হবে। দেশের জনগণের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সরকার তাকে সম্মিলিত ভাবে সহায়তা করতে হবে।
বৃহস্পতিবার (১৭ ই সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মো,মতিয়ার রহমান। সভায় সভাপতিত্ব করেন নবাগত কোটচাঁদপুর উপজেলার নির্বাহী অফিসার মো, শামীম হোসাইন।
আইন শৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সোহেল রানা, সাবেক (ভারপ্রাপ্ত) উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মো,একরামুল হক,
উপজেলা জামায়াত ইসলামীর উপজেলা আমির আজিজুর রহমান,মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মো,মেহেদী হাসান,মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, কোটচাঁদপুর দাখিল মাদ্রাসার অধ্যাক্ষ মো, বাহারুল ইসলাম, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী, বীর মুক্তি যোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার, বাজার বণিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা মোমিন মনোয়ার, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল, কোটচাঁদপুর মডেল মসজিদের ঈমাম মো,খায়রুল বাশার।
সভায় অতিথিরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান সামাজিক সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন। সকলের অংশগ্রহণে আগামী দিনে অপরাধ দমন, সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে করণীয় বিষয় তুলে ধরা হয়।সভায় বক্তারা বলেন আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ জনগণকে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখতে হবে। মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ রোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ নিতে হবে। সকলে সম্মিলিতভাবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সচেতন সমাজ গঠনে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সে সময়,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান, মৎস্য অফিসার দ্বীন ইসলাম, কৃষি অফিসার মো, জাহিদ হোসেন সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, ঈমাম, প্রহিত, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।