1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে “ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম, গাজীপুর জেলা শাখা”র উদ্যোগে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৯ আগস্ট২০২৫) সকাল ১১ টায় মাওনা উড়াল সেতুর নিচে এ কর্মসূচি পালন করা হয়।
ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক এবং গাজীপুর জেলা শাখার আহবায় সাংবাদিক মাহমুদুল হাসানের সার্বিক ব্যবস্থাপনায় এবং সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল হাসান কাজল।
এ সময় উপস্থিত ছিলেন, এটিএন নিউজের শিহাব খান, আজকের পত্রিকার রাতুল মন্ডল, মাই টিভির মাহবুবুল আলম,সাংবাদিক মাহফুজুর রহমান, আব্দুল আজিজ, মোহাম্মদ মুজাহিদ, আব্দুল বাতেন বাচ্চু, আশরাফুল ইসলাম সরকার, মোশারফ হুসাইন প্রধান,রুহুল আমিন সুজন, রমজান আলী রুবেল, মিজানুর রহমান, আবুল কাশেম, এস এম দুর্জয়, মাসুম রানা, আতিকুর রহমান,মোঃ ফরহাদ, আলমগীর হোসেন, হিমু সরকার, জাহাঙ্গীর আলম, কবির হোসেন, জাকির মোড়ল প্রূমুখ।
আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসেন পৌর শাখার সভাপতি আবু নাছির মোঃ জুবায়ের।
এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেত্রীবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park