1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

অসহায় মানুষের পাশে মানবিক শরিফুল ইসলাম

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ বার পঠিত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার প্রত্যন্ত এলাকার হতদরিদ্র, দিনমজুর ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মহেশপুর পৌর এলাকার জমিদার পাড়ার বাসিন্দা মো. শরিফুল ইসলাম। একটি বিদেশি সংস্থার আর্থিক সহযোগিতায় তিনি দুই উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে প্রকৃত অসহায় ও নিম্নআয়ের মানুষের খোঁজ নিয়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সহায়তা পৌঁছে দেয়ার কাজটি চলমান রেখেছেন তিনি।

তার উদ্যোগে অসহায় মানুষের মাঝে নগদ অর্থের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, শিক্ষা উপকরণ, ওষুধ ও পোশাক বিতরণ করা হচ্ছে। বিভিন্ন সময়ে মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে তিনি নিজে এসব সহায়তা বিতরণ করেন। এতে স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা পেয়েছেন তিনি।

শরিফুল ইসলাম জানান, অসহায় ও নিম্নআয়ের পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে নাম প্রকাশে অনিচ্ছুক একটি বিদেশি সংস্থার সহযোগিতায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানুষের পাশে থেকে ধারাবাহিকভাবে সহযোগিতা করার কারণে ওই সংস্থা তাকে সারা বাংলাদেশের ৬৪ জেলার কার্যক্রম পরিচালনার দায়িত্ব দিয়েছে বলেও তিনি জানান। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় অবাধে যাতায়াতের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার বিষয়টিও বিবেচনা করা হয়েছে বলে জানান তিনি।

শরিফুল ইসলাম বলেন, “সমাজে অনেক মানুষ আছেন, যারা দিনভর পরিশ্রম করেও পরিবারের প্রয়োজন মেটাতে হিমশিম খান। একটি বিদেশি সংস্থার পক্ষ থেকে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমি চেষ্টা করছি, সহযোগিতার অর্থ ও সামগ্রী যেন প্রকৃত হকদার ও অসহায় মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে যায়। ভবিষ্যতেও সুযোগ পেলে মানুষের কল্যাণে এভাবে কাজ করে যেতে চাই।”

স্থানীয়রা জানান, প্রত্যন্ত এলাকার অসহায় মানুষের খোঁজ নিয়ে তাদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা পৌঁছে দেওয়ার উদ্যোগটি প্রশংসনীয়। শরিফুল ইসলামের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকলে এলাকার দরিদ্র ও অসহায় মানুষ উপকৃত হবে বলে মনে করছেন সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park