1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে জামায়াতের গণমিছিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার পঠিত

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ “আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, আজকের এই দিনে সাইদ তোমায় মনে পড়ে”—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে কুড়িগ্রাম সরকারি কলেজ এলাকা।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামী ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে এক গণমিছিলের আয়োজন করে। সকাল ৯টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল মতিন ফারুকী। তাঁর সঙ্গে ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন, নায়েবে আমীরসহ অন্যান্য নেতৃবৃন্দ। একইসঙ্গে ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন এবং যুব বিভাগের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

গণমিছিলে বক্তারা বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল এই জনপদের আত্মমর্যাদার প্রতিচ্ছবি। আবু সাইদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমরা এই চেতনার আলোয় আগামী বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ করব।”
তারা আরও বলেন, “জুলাইয়ের চেতনা কখনো মুছে যাবে না। এ চেতনা আমাদের চলার পথের শক্তি।”
মিছিলটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। কর্মসূচির পুরো সময়জুড়ে স্থানীয় প্রশাসনের উপস্থিতি ছিল লক্ষণীয়, যা কর্মসূচির শান্তিপূর্ণ সমাপ্তিতে সহায়ক হয়।
এটি ছিল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা জামায়াতের আয়োজিত কর্মসূচি, যেখানে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park