1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৫ বার পঠিত

হাজী মু.ফারুক হোসাইন জনি, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে এলাহাবাদ এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে দেবিদ্বার থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকার মৃত সুরজ মিয়ার ছেলে মো. জীবন (২২) এবং একই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. ইমন (২৪)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবিদ্বার জোনাল অফিস, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তা খন্দকার মঞ্জুর হায়দার (৩০) বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন।
মামলায় গ্রেপ্তার দুজন ছাড়াও মো. শাহ কামাল (২০), মো. শাহ জালাল (২৮) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে।

এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানায়, চুরির ঘটনায় জড়িত ২জনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া বাকিদেএ বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park