1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে পৈতৃক জমি দখল, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ বার পঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে পৈতৃক রেকর্ডীয় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি, জমি দখল ও অপপ্রচারের অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপি নেতা ও ব্যবসায়ী মোঃ কামরুল হাসান আজাদ। শ্রীপুর সাংবাদিক কার্যালয়ে তিনি
​লিখিত বক্তব্যে জানান, পৈতৃক জমি নিয়ে স্থানীয় মাহবুবুর রহমান কবির, আব্দুল লতিফ দুলাল ও মোঃ জামাল উদ্দিনসহ কয়েকজনের সাথে তাঁর বিরোধ চলছিল। বিষয়টি সমাধানের লক্ষ্যে গত ২৯ আগস্ট স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে গ্রাম শালিস অনুষ্ঠিত হয়। শালিসের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ আগস্ট জমি পরিমাপের কথা থাকলেও প্রতিপক্ষ এতে বাধা দেয় এবং তাঁকে ও তাঁর পরিবারকে অশালীন ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি প্রদান করে।
​অভিযোগে আরও বলা হয়, গত ৩১ আগস্ট বিরোধী পক্ষ উক্ত জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ ও ফলজ গাছ কেটে ফেলে। পরবর্তীতে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দিলেও প্রতিপক্ষ তা অমান্য করে। এমনকি ১ সেপ্টেম্বর কয়েকটি সংবাদমাধ্যমে মনগড়া সংবাদ পরিবেশন করিয়ে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়। এসব অপপ্রচারের প্রতিকার চেয়ে গত ২ সেপ্টেম্বর তিনি শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৩৪) করেন।
​উল্লেখ্য, কামরুল হাসান আজাদ ১৯৯১ সালে মাওনা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ২০০৪ সালে তৃণমূলের ভোটে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মাওনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
​তিনি এই ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং জমি সংক্রান্ত বিরোধের সুষ্ঠু সমাধানে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: এস. এম রফিকুল ইসলাম বাচ্চুসহ শ্রীপুরের সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park