1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে মসজিদে চুরি: ইমামকে হত্যার হুমকি দিয়ে মালামাল লুট, থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার পঠিত

মোঃ ফরহাদ ​শ্রীপুর, গাজীপুর, প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে (কাপাসিয়া রোড সংলগ্ন পটকা) এলাকায় অবস্থিত ‘মসজিদে রাসুল জামে মসজিদে’ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাঁধা দিলে মসজিদের ইমামকে প্রাণনাশের হুমকি ও লাশ গুম করার ভয় দেখিয়ে মালামাল নিয়ে পালিয়ে যায় চোরের দল।
​গত ১৮ আগস্ট ২০২৬ তারিখ ভোররাত অনুমান ৩:০০ ঘটিকার দিকে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় চুরিকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১,০০,০০০ (এক লক্ষ) টাকা বলে জানানো হয়েছে। এ বিষয়ে মসজিদের সভাপতি হাজী মোহাম্মদ আলী (৭০) শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোররাতে ৩/৪ জনের একটি অজ্ঞাতনামা চোর চক্র মসজিদের দরজার তালা ভেঙে অনধিকার প্রবেশ করে। চোরেরা মসজিদ থেকে:
​৫টি থাই গ্লাস (জানালার),​২টি মাইক ইউনিট, ২টি সিলিং ফ্যান এবং ​আনুমানিক ১৫০ ফিট মোটরের তার চুরি করে নিয়ে যায়।
​চুরির সময় মসজিদে অবস্থানরত ইমাম মাওলানা আবদুল মান্নান বিষয়টি টের পেয়ে চুরি করতে বাধা দিলে দুর্বৃত্তরা তাঁকে হত্যার হুমকি দেয়। এমনকি ঘটনাটি কাউকেই জানালে বা আইনি ব্যবস্থা নিলে তাঁকে খুন করে লাশ গুম করে ফেলার ভয় দেখিয়ে চোরেরা সটকে পড়ে।
​পরে ভোর ৫:০০ ঘটিকার দিকে ফজরের নামাজ আদায় করতে এসে মসজিদের সভাপতিসহ মুসল্লিরা চুরির বিষয়টি দেখতে পান এবং ইমামের কাছ থেকে বিস্তারিত শোনেন। স্থানীয়দের দাবি, মসজিদ এলাকায় নিয়মিত বখাটে, নেশাখোর ও সন্দেহভাজন চোরদের আনাগোনা থাকে।
​এ বিষয়ে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ জমা দিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও চুরিকৃত মালামাল উদ্ধারের আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দারা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park